বিশেষ প্রতিবেদন
একটি অসমাপ্ত লড়াইয়ের গল্প: শাকিলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আমাদের প্রিয় বন্ধু মোঃ শাকিল সম্প্রতি জীবনের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে সে ব্লাড ক্যান্সার (Myeloblastic Leukemia) এ আক্রান্ত।
বর্তমানে সে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তার কেমোথেরাপি শুরু করা খুবই জরুরি।
শাকিল একজন মেধাবী ছাত্র এবং বর্তমানে বরিশালের বিএম কলেজে সমাজকর্ম বিভাগে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। নিজের পড়াশোনার পাশাপাশি সে টিউশনি করে নিজের এবং পরিবারের খরচ চালায়।
কিন্তু এই কঠিন রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে একা এই বিশাল খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আমরা সবাই মিলে তার চিকিৎসার জন্য একটি ফান্ডরেইজিং ক্যাম্পেইন শুরু করেছি।
আমরা বিশ্বাস করি মানুষের সহানুভূতি ও সহযোগিতাই একজন মানুষের জীবনে নতুন আশা এনে দিতে পারে। আপনার সামান্য সহযোগিতাও তার চিকিৎসার পথে অনেক বড় সহায়তা হতে পারে।
আমরা সবাই যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটু একটু করে সাহায্য করি, তাহলে হয়তো এই কঠিন লড়াইয়ে তাকে নতুন জীবন ফিরে পেতে সাহায্য করা সম্ভব হবে। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। লিংক টি পরিচিতদের মাঝে শেয়ার করুন।
